ব্র্যাক ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, বয়সসীমা নেই।
বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি অ্যাসোসিয়েট ম্যানেজার, সাইবার থ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড এসওসি, ইনফরমেশন সিকিউরিটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা আইটি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি, প্রফেশনাল সার্টিফিকেট (যেমন সিএফআর/সিএসএ, সিইএইচ/সিপিইএইচ) থাকলে ভালো।
অভিজ্ঞতা: ইনফরমেশন সিকিউরিটিতে ৫ বছর বা আইটি ক্ষেত্রে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা।
দক্ষতা: প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ ও সমস্যা সমাধানের সক্ষমতা।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে "Apply Online" বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ ডিসেম্বর ২০২৪।

